পাংশায় ইউএনও তদারকিতে কেজিতে তরমুজ বিক্রি বন্ধ

Reporter
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশিত: 4:25 PM, April 5, 2023
পাংশায় ইউএনও তদারকিতে কেজিতে তরমুজ বিক্রি বন্ধ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ী পাংশায় পবিত্র রমযান মাস উপলক্ষ্যে বাজার মনিটরিং ও জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ এর অংশ হিসেবে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে পাংশা মাছ বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এতে জিনিসপত্রের দাম যাচাই, তরমুজ কেজিতে বিক্রয় বন্ধ করা, আইনানুসারে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা, জাটকা বিক্রয় রোধসহ বিভিন্ন বিষয় মনিটরিং করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাঁচ জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।