পঞ্চগড়ে শিল্পীদের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছে ঢাকা ক্লাব লন্ডন (ইউকে)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 8:14 PM, May 17, 2020
পঞ্চগড়ে শিল্পীদের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছে ঢাকা ক্লাব লন্ডন (ইউকে)
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সোহেল রানা পঞ্চগড় প্রতিনিধি:- পঞ্চগড়ে শিল্পীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনাতয়নে ঢাকা ক্লাব লন্ডন (ইউকে) ও পঞ্চগড়ে সংগিত শিল্পী টিকে তারিক এর সার্বিক সহযোগিতায় শিল্পীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় শিল্পীদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান।

টিকে তারিক জানান,এই করোনা ভাইরাসের দিনে পঞ্চগড়ের শিল্পীদের পাশে রয়েছে ঢাকা ক্লাব লন্ডন (ইউকে)। এবং সব সময় পাশে থাকবে তারা।

ঈদ উপহার সামগ্রীতে রয়েছে চাল,ডাল, তেল,আলু, লবণ, সাবান, চিনি, শেমাই ,আতব চাল ও শাখ সবজি।