নড়াইল জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল
প্রকাশিত: 9:06 AM, April 4, 2022
নড়াইল জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের প্রথম দিন রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসকের সভাকক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ বিভিন্ন পেশার মানুষ।