June 25, 2026, 5:37 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি 323
নিউজ আপঃ Monday, May 25, 2026

নিজস্ব প্রতিনিধি

নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা “এস এল এ হিউম্যান রাইটস অর্গানাইজেশন”।

সোমবার (২৫ মে ২০২৬) সকাল ১১টায় সাভার উপজেলা গেট সংলগ্ন ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ জে এইচ রানা, সেক্রেটারি জেনারেল অনিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ নুরুল ইসলাম, পরিচালক ও কোষাধ্যক্ষ কাজী ফিরোজা আক্তার এবং পরিচালক মোঃ রায়হান আহমেদ।
এ সময় বক্তারা বলেন, “রামিশার মতো নিষ্পাপ শিশুর ওপর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এমন বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তারা আরও বলেন, সমাজে মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মানবাধিকার রক্ষা ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এস এল এ হিউম্যান রাইটস অর্গানাইজেশন অতীতের মতো ভবিষ্যতেও দৃঢ় ভূমিকা পালন করবে।

মানববন্ধন শেষে রামিশার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share