March 26, 2026, 2:31 pm
Logo
শিরোনামঃ
মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরনের দায়ে দুই জেলেকে দশ হাজার টাকা জরিমানা।।

প্রতিবেদকের নাম 465
নিউজ আপঃ Friday, June 5, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি.০৫জুন / পটুয়াখালীর কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরনের দায়ে ট্রলারসহ হানিফ (৪০) ও সাগর (২০) নামের দুই জেলেকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। এসময় প্রায় ২০০ কেজি চিংড়ি মাছ ও বেশ কিছু জাল জব্দ করা হয়। শুক্রবার দুপুরে সাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে তাদেরকে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে আটককৃত দুই জেলেকে দশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ট্রলারসহ দুই জেলেকে আটক করা হয়। পরে দুপুর সাড়ে তিনটার দিকে বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯ (এ) লঙ্ঘন করে মাছ আহরন করায় আটককৃত জেলেদের দশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা। এসময় তিনি মাছ নিলামে বিক্রি করার আদেশ দেন এবং জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেন। এছাড়া ট্রলারটিকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সামুদ্রিক মৎস্য অবরোধ সফল করতে পুলিশ ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share