June 25, 2026, 9:09 am
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নাসিরনগরের ৭ নারী ছিনতাইকারী সাভারে আটক

প্রতিবেদকের নাম 565
নিউজ আপঃ Wednesday, January 23, 2019

সোনাই নিউজ:সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সোমবার ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা একটি সংঘবদ্ধ নারী চক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় এলাকাবাসী তাদের মারধর করেন। আটককৃত নারী ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন, মায়েরুন (২৬), কমলা (২৬), মিতু (২৫), ফরিদা (৫০), বানেছা (৪০), জামেলা (৩৫) ও মারুফা (৪৫)। তারা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে উঠে ৭ নারী সদস্য। পরে বাসের সিটে বসে থাকা এক নারীর গলার স্বর্ণের চেইন কৌশলে ছিনিয়ে নেওয়া চেষ্টা করে ছিনতাইকারী চক্রের এক নারী। এ সময় ওই নারী বাসযাত্রী চিৎকার করলে বাসের অন্যান্য যাত্রীরা ওই নারী চক্রের একজনকে আটক করে। আটককৃতের তথ্যের ভিত্তিতে বাসে থাকা আরো ছয় নারী সদস্যকে আটক করা হয়। পরে তাদের মারধর সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাভার উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমজাদুল হক বলেন, ৭ নারী ছিনতাইকারী সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আবিদ হোসেন খাঁন জানান, আটককৃতরা থানায় পুলিশ হেফাজতে রয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share