March 9, 2026, 11:51 am
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দিনাজপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও কলেজ ছাত্রলীগের সভাপতি আটক।

প্রতিবেদকের নাম 484
নিউজ আপঃ Thursday, June 11, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চাঞ্চল্যকর জোড়া হত্যা ঘটনায় দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব (৪২) ও দিনাজপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ সুজন (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে এই আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে কোতয়ালী থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টায় দিনাজপুর শহরের বাহাদুর হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব ও বিকেল ৪টায় শহরের সুইহারী আশ্রম পাড়ার নিজ বাসা থেকে দিনাজপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ সুজনকে আটক করা হয়।

অপরদিকে বিকেল সাড়ে ৪টায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মুক্তির দাবিতে নেতাকর্মীরা দিনাজপুর কোতয়ালী থানা ঘেরাও করে। এসময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার জানান, ২০১৫ সালের ১৬ এপ্রিল রাতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২ পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী জাকারিয়া মিল্টন ও মাহামুদুল হাসান নিহত, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনজুর রহমান হত্যা ঘটনাসহ অসংখ্য ডাকাতি, চুরি, লিচুর বাগান লুটের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

এদিন বিকেল সাড়ে ৫টায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share