June 29, 2026, 2:40 am
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

তজুমদ্দিনে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রতিবেদকের নাম 462
নিউজ আপঃ Thursday, May 23, 2019

রায়হান কাজি।।ভোলার তজুমদ্দিনে শশুরবাড়িতে বেড়াতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। নিহত যুবক মোঃ আজগর (২৫) চর মোজাম্মেলের সেরাজল হকের ছেলে।

নিহতের স্ত্রী ইয়াছমিন বেগম জানান, দেড় বছর আগে আজগরের সাথে তাদের বিবাহ হয়। একবছর পূর্বে তাকে ফেলে রেখে আজগর চট্টগ্রাম চলে যায়। ভরন-পোষণসহ কোন রকম যোগাযোগ রক্ষা করেনি। গত এক সপ্তাহ আগে আজগর আমাদের সাথে দেখা করতে আসে।

স্ত্রী আরো জানান, শনিবার সন্ধ্যায় আজগরের মোবাইলে একজন মহিলা ফোন করে এনিয়ে তার সাথে ঝগড়া হয়। পরে রাতে কোন এক সময় সে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।

নিহতের ছোট ভাই জোনায়েদ অভিযোগ করে বলেন, তার ভাই আজগরকে শশুড়বাড়ির লোকেরা মেরে আত্নহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেন।

অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্নহত্যা পোষ্ট মর্টেম রির্পোট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share