টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

Reporter
সোহেল খান,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: 1:47 PM, September 28, 2022
টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
🖼️ ফটো কার্ড তৈরি করুন
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে অপর লাইনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার ভোর সাড়ে ৪টায় দিকে টঙ্গীর মধুমিতা এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ খান জানান, বুধবার ভোর সাড়ে ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনারের একটি বগি মধুমিতা এলাকায় লাইনচ্যুত হয়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অপর এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এতে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে।
খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।