June 12, 2026, 11:48 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন

মোঃ বাহারুল ইসলাম 288
নিউজ আপঃ Tuesday, January 6, 2026

সোমবার ৫ জানুয়ারি ২০২৬ – ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিকেলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট শেখ শওকত হোসেন জানান, তিনি গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা–১৯ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের সভাপতি অর্ণব কুমার শীর্ষেন্দু, যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি গাজী রুবেল রানা, আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হালিম হোসেন, ছাত্র অধিকার পরিষদ আশুলিয়া থানার সভাপতি ইকরাম চৌধুরীসহ সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, শহীদদের আদর্শকে ধারণ করেই তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী মাঠে কাজ করবেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share