April 30, 2026, 2:29 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

চাকামইয়া ইউনিয়ন পরিষদে’র চেয়ারম্যান জেল হাজতে

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 255
নিউজ আপঃ Thursday, January 13, 2022

কলাপাড়ায় ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংস হামলা মামলায় চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত হাওলদারসহ তিনজনের জামিনাবেদন নামঞ্জুর করে জেল কারাগারে প্রেরন করেছেন কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলা সুত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে চাকামইয়া ইউনিয়নে সতস্ত্র প্রার্থী মোঃমজিবুর রহমান ফকির নৌকা প্রতিক মোঃ হুমায়ুন কবির কেরামত দু গ্রুপের মধ্যে গত ১১ ডিসেম্বর রাত ৯ টায় চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের শানু মিয়ার দোকানের সামনে রাস্তার উপর দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে   মোঃ মজিবুর রহমান ও তার ভাই সাবেক চেয়ারম্যান আঃ মোতালেব ফকিরের পুত্র মোঃ হুমায়ুন কবির রনি গুরুতর আহত হয়। এ ব্যাপারে মজিবর রহমান এর ছোট ভাই মোঃ মনির হোসেন ফকির বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর  চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামতকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

যার জি,আর মামলা নম্বর ৩৮৫/২১। ওই মামলায় আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) আসামী মোঃ হুমায়ুন কবির কেরামতসহ ১২জন সেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত(৫৬), মোঃ গিয়াস উদ্দিন মাতুববর (৪০), মোঃ আরিফ (২৩) এর জামিনাবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ আদেশ প্রদান করেছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share