April 12, 2026, 4:15 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ঘোড়াঘাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আটক

আর কে ওসমান আলী,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ 377
নিউজ আপঃ Monday, March 15, 2021

চার বছর আগে আতিয়ার রহমানের (২৪) সঙ্গে বিয়ে হয় আদুরী বেগম (২১)। বি‌য়ের কিছু‌দিন প‌রেই যৌতুকসহ নানা কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের মু‌খে প‌ড়েন আদুরী। তবে সংসার টিকিয়ে রাখতে স‌য়ে গে‌ছেন সব নির্যাতন। কিন্তু শেষ রক্ষা হয়‌নি।
দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহ ও যৌতুকের জেরে আদুরী বেগম (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৫ মার্চ) ভোরে স্বামী আতিয়ার রহমানকে (২৪) আটক করেছে পুলিশ।আতিয়ার রহমান ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে। আদুরী বেগম পার্শ্ববর্তী গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
 এলাকাবাসী  সূত্রে জানা যায়, রোববার (১৪ মার্চ) মধ্যরাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আদুরী বেগমকে মারপিট করে হত্যা করা হয়। পার্শ্ববর্তী এক ব্যক্তি মারপিটের ঘটনা দেখে ৯৯৯ এ কল করে সহায়তা চায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাত থেকে অভিযান চালিয়ে ভোরে ঘাতক স্বামীকে আটক করা হয়।
আদুরীর বাবা শহিদুল ইসলাম জানান, ৪ বছর আগে আতিয়ারের সঙ্গে তার মেয়ে আদুরী বেগমের বিয়ে হয়। যৌতুকসহ নানা কারণে শ্বশুর বাড়ির লোকজন প্রায় নির্যাতন করত তার মেয়েকে। সংসার টিকিয়ে রাখার জন্য তার মেয়ে কখনো মুখ খুলত না।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  আজিম উদ্দিন বলেন,
খবর পে‌য়ে দ্রুত তাঁরা ঘটনাস্থলে পরিদর্শন করি। লাশটি উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকা‌লে দিনাজপুর এম আব্দুর র‌হিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় মামলার প্রক্রিয়া শুরু করেছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share