June 25, 2026, 11:04 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় কৃষি কাজে লেগেছে আধুনিকায়নের ছোঁয়া

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 452
নিউজ আপঃ Tuesday, January 26, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় রবি কৃষি প্রনোদনা ২০২০-২১ কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদের বøক প্রদর্শনীয় ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার শেষ বিকেলে চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে চারা রোপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবদুল মান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক,চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার।

এসময়  কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বন্টিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমাসহ গ্রামীন জনপদের প্রায় তিন শতাধিক বোরো ধান চাষী এবং প্রান্তিক কৃষক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সন্ধ্যায় কৃষিভিত্তিক নানা নাতীর গম্ভীরা ও  নৃত্য পরিবেশন করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share