কলাপাড়ায় ১৬ মন জাটকা ইলিশ জব্দ

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 1:26 PM, February 25, 2021
কলাপাড়ায় ১৬ মন জাটকা ইলিশ জব্দ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর মহিপুরে ১৬ মন জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বৃহস্পতিবার বেলা বারোটায় গোপন সংবাদরে ভিত্ততে অভিযান চালিয়ে আলীপুর মৎস্য মার্কেট থেকে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে এসময় কোন অসাধু ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ। জব্দকৃত জাটকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডলের নির্দেশক্রমে বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তা ফারাজুল ইসলাম মহাসিন, কুয়কাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন মোল্লা ও এ.এসআই কামরুল ইসলাম।

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা জানান, এসব জাটকা ইলিশ দেশের বিভিন্ন এলাকায় পাচারকালে জব্দ করা হয়। নৌ-পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।