May 5, 2026, 8:17 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় সালিশ বৈঠকে দু’পক্ষের  সংঘর্ষ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 286
নিউজ আপঃ Sunday, November 28, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় সালিশ বৈঠকে দু’পক্ষের  সংঘর্ষে নারীসহ ছয়জন আহত
হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া
গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো.তাইজুল ইসলাম (৬৮), পারভীন বেগম(৪০),
মশিউর রহমান (২৩), আনসার গাজী (৫৫), লিটন গাজী (২৫) ও রাহিমা বেগম (২৮)।
এদেরকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি
করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারিপাড়া গ্রামের মো.তাইজুল ইসলাম গাজীর মেয়ে
পারভীন বেগমের  সাথে একই গ্রামের ইয়ার গাজীর ছেলে মুসা গাজীর অন্ততঃ ২৫
বছর আগে বিবাহ হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনাবনির অভাব দেখা দেয়। এ
নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছিল। গত এক সপ্তাহ যাবৎ
পুনরায় স্বামী-স্ত্রীর সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। এনিয়ে স্থানীয়
আওয়ামীলীগ নেতার ফোরকান প্যাদার বাড়িতে সালিশ বৈঠক চলাকালীন সময়
উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়।

লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো.ফোরকান প্যাদা জানান, তিনি
সালিশের জন্য দু’পক্ষকে ডেকেছিলেন। সালিশ চলাকালীন এক পর্যায়ে
বাক-বিতন্ডা শুরু হয়। এসময় উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হয়।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান শওকত তপন বিশ্বাস বলেন, এর আগে
স্বামী-স্ত্রী মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে আমিও অনেকবার
সমাধানের চেষ্টা করেছিলাম।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছে।এ ঘটনায় একপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা
নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share