কলাপাড়ায় মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে গ্রাম পুলিশের সংবাদ সম্মেলন

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 2:55 PM, June 17, 2021
কলাপাড়ায় মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে গ্রাম পুলিশের সংবাদ সম্মেলন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায়  সুইজ গেটের কপাট ভেঙ্গে কৃষি জমিতে লবন পানি উত্তোলনের প্রতিবাদ করায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানী ও প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কলাপাড়া রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন লালুয়া ইউপির চান্দুপাড়া গ্রামের গ্রাম পুলিশ সদস্য মোঃ বশার গাজী।

এ সময় গ্রাম পুলিশ সদস্য মোঃ মোস্তফা গাজী, মতলেব সরদার, সোহরাব হোসেন, খলিল হাওলাদর ও জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন ।

লিখিত বক্তব্যে বশার গাজী জানান, লালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছি। ২৭ মে বিকালে মঞ্জুপাড়া ও চান্দুপাড়া গ্রামের গাজী বাড়ির নিকট সুইজ গেটের বাহির পাশের কপাট ভেঙ্গে বেন্তি’জাল দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে লবন পানি উত্তোলন করে দিয়ে স্বপন গাজী ও তার সঙ্গীরা ।

যার ফলে ওই গ্রামে শতাধিক পরিবার ও ফসলী  জমি পানিবন্দি হয়ে পরে। প্রতিকার চেয়ে এলাকার কৃষক ও সাধারন জনগনসহ আমি উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে মোবাইল ফোনে অবহিত করি। বিষয়টি স্বপন গাজী জানতে পেরে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে । এছাড়া তাদের কাজে বাধা দিলে  মিথ্যা মামলা মোকদ্দমা সহ প্রাণ নাষের হুমকী প্রদান করেন।  তিনি আরো জানান, ৩০ মে কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করি। যাহার ডায়েরী নম্বর-১৩৮১।

এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ দুই’টি তদন্তধীন রয়েছে। লিখিত বক্তব্যে বশার গাজী আরো জানান, অভিযোগ দায়েরের পর আমার বিরুদ্ধে ১ জুন কলাপাড়া সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হয়রানী মূলক একটি মিথ্যা মামলা দায়ের করে। বশার গাজীর অভিযোগ, মামলায় উল্লেখিত ঘটনার দিন তিনি অফিসের কাজে এবং তার পিতা মসজিদে এতে¦কাপে ছিলেন। তার পরেও মিথ্যা মালা দিয়ে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। ফলে স্বপন গাজীর দায়ের কৃত মিথ্য মামলা ও প্রান নাশের হুমকি থেকে পরিত্রান পেতে সাংবাদিকসহ সকলের কাছে জোর দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে স্বপন গাজীর কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্য বলে দাবী করেছেন।