June 30, 2026, 7:54 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় ফ্রি চক্ষু সেবা প্রদান- নিউজ অলটাইম

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 501
নিউজ আপঃ Monday, December 20, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। বেসকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশন (পিডিএফ), ফুজিটেক ভিলেজ ডেভেলপমেন্ড   অর্গানাইজেশন  এর  উদ্যোগে সোমবার সকাল নয়টায় এ ফ্রি চক্ষু সেবাকার্যক্রমে সার্বিক সহায়তা করেন  ইস্পাহানী ইসলামিয়া  চক্ষু  ইনস্টিটিউট হাসপাতালের বরিশাল শাখা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মধু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন, পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু, ফুজিটেক নির্বাহী পরিচালক তোফায়েল আহম্মেদ, কলাপাড়া শাখা পরিচালক মাহাবুবুর রহমান, কলাপাড়া রিপোর্টাস ইউনিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল কবির মুরাদ প্রমুখ।

পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. উদ্দিন বিপু বলেন, মুলত দরিদ্র জনগোষ্ঠীর সেবার উদ্দেশ্যই এই ক্যাম্পের আয়োজন করে থাকেন। ধনী ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে গিয়ে অনেক উন্নত চিকিৎসা নেয় কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর কথা কেউ চিন্তা করে না তাই আমার সেচ্চাসেবক সংগঠনের মাধ্যমে তাদের সেবা করি এবং সেবা করতে চাই। দুইমাস পরপর এই চক্ষু সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

ইস্পাহানী ইসলামিয়া  চক্ষু  ইনস্টিটিউট হাসপাতাল বরিশাল শাখার, মেডিকেল অফিসার ডা: ইভা বিশ^াস আমাদের মুল কেন্দ্র হলো ঢাকায় আর বরিশার হলো একটি শাখা। এখানে আমারা চোখের ছানি, নেত্রনালী,অপারেশন করি, লেন্স বসাই,এবং চোখের পাওয়ার পরীক্ষা নিরীক্ষা করে চশমা বা ঔষধ দেই। সামান্য খরচ নিয়ে আমরা সেবা দিয়ে থাকি, মুলত আমাদের লক্ষ্য হলো সেবা।

সেবা নিতে আসা আলাউদ্দিন বলেন, আমরা গরীব মানুষ টাকা দিয়ে চিকিৎসা করতে পারিনা তাই এখানে আসছি। ডাক্তারা অনেক ভালোভাবে চোখ পরীক্ষা করে দেখেছেন। এই সেবা মুলক কার্যক্রম চালু থাকলে অনেক মানুষ উপকৃত হবে।
উল্লেখ্য এই সেবা কার্যক্রম দুপুর  ২ টা পর্যন্ত চলে । প্রায় ২’শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Theme Created By bdit.Com