ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনি ধি \ কলাপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে হামলা ও ছুড়িকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধানখালীর ইউপির কলেজ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ধানখালী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি বাইতুল ইসলাম দোলন (২৮), ছাত্রলীগ নেতা আশিক মামুদ হীরা (২৪) ও ছাত্রলীগ কর্মী শিমুল গাজী (২১) কে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
ধানখালী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি বাইতুল ইসলাম দোলন জানান, গত রবিবার দেশীয় অস্ত্র নিয়ে পাঁচ জুনিয়া যুব ও ছাত্র কল্যাান সংসদে হামলা চালায় চম্পাপুর এলাকার তানিম মোল্লা, আলমগীর মোল্লা, তন্ময় তালুকদার, কাওসার, রিয়াদ, লিমন ও নিপু তালুকদার। এ ঘটনা নিয়ে তারা বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী ফেসবুবেক স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসের উপর একই এলাকার আমির মৃধা ও মামুন মৃধা কমেন্ট করেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কমেন্ট আদান প্রদান হয়। পরে আজ দুপুরে দোলনসহ তার দুই সহযোগী হীরা ও শিমুল গাজী কলেজ বাজার এলাকায় পৌছলে তাদের উপর অতর্কিত হামলা চালায় আমির মৃধা, জয়নাল মৃধা ও মামুন মৃধাসহ প্রায় ১০/১২ জন। এসময় হীরার পেটে ছুড়িকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। তবে এ ব্যাপারে অভিযুক্ত জয়নাল মৃধার সাথে যোগাযোগ করলে তিনি জানান, ওরা কলেজ বাজার এলাকায় এসে আমাদের ওপর হামলা চালিয়েছে। তাই এ ঘটনা ঘটেছে।
কলাপাড়া হাসাপাতালের চিকিৎসক ডা. অনুপ জানান, আহতদের মাথায় পেটে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।