কলাপাড়ায় ফিলিস্তিনদের উপর ইসরায়েলি হামলা ও অগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 4:29 PM, May 21, 2021
কলাপাড়ায় ফিলিস্তিনদের উপর ইসরায়েলি হামলা ও অগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা ও নিরীহ ফিলিস্তিনিদের উপর কুখ্যাাত সন্ত্রাসী ইসরাইলের বর্বরোচিত হামলা ও অগ্রাসনের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

নীলগঞ্জ ইউনিয়ন  ইমাম সমিতির উদ্দ্যেগে আছর নামাজবাদ পাখিমারা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ  মিছিলটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন ধরনের ¯েøাগান ও নানা ধরনের লেখা প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ  বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। গণহত্যার বিচার করতে হবে। পাশাপাশি মুসলিম  সংগঠনগুলোকে আরো শক্তিশালী হওয়ার আহ্বান জানান।