কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলের প্রতিবাদ ও তিন দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 8:43 AM, June 10, 2020
 কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলের প্রতিবাদ ও তিন দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি.১০জুন।। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ ও তিন দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে নাগরিক উদ্যোগের সদস্যরা। বুধবার বেলা সাড়ে এগারটায় সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগের আহবায়ক কমরেড নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কমরেড প্রভাষক রফিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট ও নাগরিক উদ্যোগের সদস্য দিবাকর সরকার পিন্টু।
বক্তারা পল্লী বিদ্যুতের ঘনঘন লোডসেডিং, মিটিার ভাড়া, ডিমান্ড চার্জ, তিন মাসের বিল একত্রে প্রদান ও বিবিধ বিলের নামে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদ জানান। এছাড়া ভবিষ্যতে প্রতি মাসের বিল প্রতি মাসে গ্রাহকের হাতে পৌছে দেয়ার দাবি জানান।