কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যক্রম শুরু।।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 4:17 PM, July 24, 2020
কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যক্রম শুরু।।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৪জুলাই।। করোনা ভাইরাস পরিস্থিতিতে পটুয়াখালীর কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যক্রম শুরু করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলা চত্ত¡র থেকে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতিকরন সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো.হুমায়ন কবির, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ কাউন্সিলর ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী-৪ সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব’র বাস্তবায়নে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গণসচেতনতা মূলক কর্মসূচী অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন চালক ও যাত্রীদেরকে মাস্ক পড়িয়ে দেয়া হয়।

এছাড়া জনগণকে মাস্ক ছাড়া পৌরসভার অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর পরবর্তীতে এ সম্পর্কিত যে আইন রয়েছে সেটি প্রয়োগ ও ফাইনের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে নিজেকে, এলাকাকে ও দেশকে সুস্থ রাখতে জনসাধারনের মাস্ক ব্যবহার চিশ্চিত করা ও সরকারের নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য পৌর নাগরিকদের আহ্বান জানান পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
এ কার্যক্রমে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কোভিট-১৯ এর সেচ্ছাসেবক টিম’র সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।