কলাপাড়ায় দুই হাজার তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বত্তরা

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
প্রকাশিত: 1:56 PM, March 31, 2022
কলাপাড়ায় দুই হাজার তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বত্তরা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় তিন বর্গা চাষির দুই হাজার তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই তিন কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলো দুদা হাওলাদার, রুবেল ও ইদ্রিস। বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর ধরে রাজু হাওলাদার গং ও শাহালম মৃধা গংদের মধ্যে ৩ একর জমি নিয়ে মামলা চলে আসছে। রাজু হাওলাদারের কাছ থেকে নেয়া বর্গা চাষকৃত ওই জমির সকল গাছেই ফল ধরেছিলো। এ কান্ড শাহালম মৃধার নেতৃত্বে হয়েছে বলে দাবি বর্গা চাষীদের। এ দিকে শাহালম মৃধার মামলায় রাজু হাওলাদারসহ ৮ জন বর্তমানে জেল হাজতে রয়েছেন।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এমআর সাইফুল্লাহ জানান, ঘটনাস্থলে মাঠ কর্মীদের পাঠানো হয়েছে।