April 12, 2026, 10:13 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় ট্রলারের ধাক্কায় ভেঙ্গে গেছে কাঠের পুল, ভোগান্তি তিন ইউনিয়নের মানুষ।।

প্রতিবেদকের নাম 416
নিউজ আপঃ Thursday, July 9, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৯জুলাই।। পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়ানির খালের উপর নির্মিত কাঠের পুলটি ট্রলারের ধাক্কায় ভেঙ্গে পড়েছে। এ পথে চলাচলকারী উপজেলার তিন ইউনিয়নের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার বিকালের দিকে একটি ট্রলারের ধাক্কায় উপজেলার ডালবুগঞ্জ ও মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া পয়েন্টের ভাড়ানির খালের উপর নির্মিত কাঠের পুলটি ভেঙ্গে যায়। এ খালের উপর স্থায়ী ভাবে একটি গার্ডার ব্রীজ নির্মাণ করার দাবী জানিয়েছেন স্থানীয়রা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ কাঠের পুলটি উপর দিয়ে উপজেলার ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ ও মহিপুর ইউনিয়নের লোকজন চলাচল করে। কিন্তু সোমবার বিকালের দিকে একটি ট্রলারের ধাক্কায় এ কাঠের পুলটি ধুমরে মুচড়ে পরে যায়। ফলে চরম দূর্ভোগে তিন ইউনিয়নের মানুষ।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বাচ্চু বলেন, ট্রলারের ধাক্কায় এ পুলটি এমন ভাবে ভেঙ্গে পরে যায় যা সংস্কার করা সম্ভব নয়। এর ফলে লোকজন চরম ভোগানন্তির শিকার হচ্ছে। তাই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সূ-দৃষ্টি কামনা করছেন তিনি।
ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। এই কাঠের পুল দিয়ে ডালবুগঞ্জ ও মিঠাগঞ্জ ও মহিপুর এ তিন ইউনিয়নের শতশত জনগণ আসা যাওয়া করে। তাই এখানে একটি গার্ডার ব্রীজ প্রয়োজন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share