June 13, 2026, 10:51 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় ছাগলে ধান ক্ষেতের বীজ খাওয়ায়  দু’পক্ষের সংঘর্ষে নারীসহ জখম-১০

প্রতিবেদকের নাম 351
নিউজ আপঃ Monday, November 16, 2020

ফরিদ উদ্দিন বিপু.কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৬ নভেম্বর।।

পটুয়াখালীর কলাপাড়ায় ছাগলে ধান ক্ষেতের বীজ খাওয়া  নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তিন নারীসহ ১০ জন গুরুতর জখম হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার শেষ বিকালে উপজেলার মহিপুর থানার মনোহরপুর গ্রামে। উভয় পক্ষের আহতরা হলো মোকলেছ সরদার (৫৫),তানিসা (২৬), তানিয়া (২৫),মুসা (২৭), আল মামুন (২২), ফজিলা বেগম (৫০), আল আমিন (২৮), কালাম হাওলাদার (৩৫), দেলোয়ার খাঁ (৫০) তানভির (১০)। এদেরকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে ওইদিন রাতেই কালাম হাওলাদার (৩৫) কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, ছাগলে ধান ক্ষেতে বীজ খাওয়ায়  নিয়ে একই এলাকার দু’পক্ষের বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে তিন নারীসহ ১০ জন গুরুতর জখম হয়। তবে মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রেশও এ ঘটনার সূত্র পাত হতে পারে বলে স্থানীয়ারা জানিয়েছেন।

মাহিপুর থানার ওসি মো. মনিরুজ্জান বলেন, ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share