June 29, 2026, 1:44 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় কুলখানির অনুষ্ঠানে হামলা , আহত-২০

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 336
নিউজ আপঃ Saturday, March 20, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় কুলখানির অনুষ্ঠানে হামলার ঘটনায় অন্ততঃ ২০ জন আহত হয়েছে। এর মধ্যে চারজন গুরুতর আহত হয়েছে ।এরা হলো রাজিব হাওলাদার, মোসা.আসমা, গোল তাহেরা, মো.জাফর গাজী। শনিবার বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুলখানি অনুষ্ঠান পন্ড হয়ে যায় বলে জানিয়ছেন স্থানীয়রা।
চম্পুাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউ,পি সদস্য হালিমা বেগম জানান, দেবপুর গ্রামের লাল মিয়া গাজীর স্ত্রী মৃত মনোয়ারা বেগমের নামে কুলখানির অনুষ্ঠান চলছিল । ওই অনুষ্ঠানে দেবপুর গ্রামের রিপন মৃধার মেয়ে জান্নাতুল এবং মিঠাগঞ্জ ইউনিয়নের রশিদ খাঁ’র ছেলে ইমরান উপস্থিত ছিল ।
এদের দু’জনের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল । কুলখানি চলমান অবস্থায় ইমরান জান্নাতুল কে নিয়ে পাশের মরিচবুনিয়া গ্রামে পালিয়ে যায় । এসময় স্থানীয় লোকজন প্রেমিক-প্রেমিকা কে আটক করে । এ খবর শুনে মেয়ের পিতা দলবল নিয়ে হামলা চালায়।এসময় কুলখানিতে আসা সাধারন মানুষ না খেয়ে চলে যায় ।
স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসার জন্য এগিয়ে আসলেও কেউ কারো কথা না শুনে বরং আরো বিবাদে জড়িয়ে পড়ে। এক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছৈ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
জাফর গাজী বলেন,তার মায়ের কুলখানী অনুষ্ঠানে আত্মিয়স্বজনরা বাড়িতে আসে। সব কিছু ঠিকভাবে চলছিল।কোন কিছু বোঝার আগেই হামলা চালায়। এতে ঘটনায় অনুষ্ঠান পন্ড হয়ে যায় ।
কলাপাড়া থানার ওসি (তদন্ত ) মো.আসাদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ পেলে আইনানুগ
ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share