কলাপাড়ায় এসএসসি-৯৫ ব্যাচ’র ইফতার ও দোয়া অনুষ্ঠান

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
প্রকাশিত: 4:59 PM, April 18, 2022
কলাপাড়ায় এসএসসি-৯৫ ব্যাচ’র ইফতার ও দোয়া অনুষ্ঠান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি-৯৫ ব্যাচ এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর শহরের নতুন হাসপাতাল রোডস্থ ম্যাজিকাল হেসেল মিলানায়তনে ফ্রেন্ডশীপ-৯৫ আয়োজনে এ ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পূর্বে এসএসসি-৯৫ব্যাচ’র সম্বয়কারী শামিম খান এর সভাপতিত্বে সংগঠনের উন্নয়ন, ভবিষৎ পরিকল্পনা নিয়ে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন শিক্ষক আবুল বাসার। ব্যবসায়ী মাসুম সরদার, সোহেল তালুকার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা কবির, আমতলি প্রেস ক্লাব এর সদস্য শিপলু।

অনুষ্ঠানে এসএসসি-৯৫ ব্যাচ সদস্যদের নিয়ে “ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠান করার সিন্ধান্ত গ্রহন করা হয়।
সারা বাংলাদেশে এসএসসি-৯৫ ব্যাচ এর সহপাঠি ইতোমধ্যে যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফিরত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোতাহার হোসেন।