কলাপাড়ায় ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে প্রধান মন্ত্রীর নগদ অর্থ বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 12:44 PM, June 1, 2020
কলাপাড়ায় ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে প্রধান মন্ত্রীর নগদ অর্থ বিতরণ।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দূরিকরনে মসজিদ সমূহের অনুকূলে মাননীয় প্রধান মন্ত্রীর সানুগ্রহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান কার্যক্রম’র উদ্বোধন করেন সাংসদ মহিববুর রহমাম মহিব। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহিদুল হক’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, আওয়ামীলীগ নেতা ড. শহীদুল ইসলাম বিশ্বাস।

ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ১৯৪ জন ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। নগদ অর্থ প্রদানের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরত ও প্রধান মন্ত্রীর দীর্ঘায়ূ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।