কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 4:09 PM, August 15, 2021
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় কলাপাড়া রিপোটার্স ইউনিটির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধা ৭টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির মিলানায়তনে সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন বিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য মিজানুর রহমান বুলেট, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম রয়েল প্রমূখ্য।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার প্রচার সম্পাদক  রাসেল কবির মুরাদ, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসন, অর্থ সম্পাদক ইমরান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেহান উদ্দিনসহ  রিপোর্টার্স ইউনিটর সদস্য বৃন্দ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা ও ১৫ আগষ্টের সকল শহীদের রুহের আত্মার মাগফিরত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউনিটিন সদস্য মাওলানা মো: ফোরকানুল ইসলাম।