কলাপাড়ায় সরকারি ভাতাভোগী  ও উপকারভোগীদের সাথে  মতবিনিমেষ সভা

Reporter
মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 2:38 PM, November 2, 2023
কলাপাড়ায় সরকারি ভাতাভোগী  ও উপকারভোগীদের সাথে  মতবিনিমেষ সভা
🖼️ ফটো কার্ড তৈরি করুন
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারের ভাতা ভোগী ও উপকারভোগীদের সাথে  মতবিনিমেষ সভা  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল স্মৃতি অডিটরিয়ামে এ  মতবিনিমেষ সভা  অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পটুয়াখালী –৪ আসনের সংসদ সদস্য অদক্ষ মহিবুর রহমান মহিম। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান,   পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার  উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বা,  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনজুর আলমসহ, উপজেলা মহিলা বিষয়ক  অধিদপ্তরের কর্মকর্তা লিমা আক্তারসহ ভাতাভোগী  ও উপকারভোগী ও বিভিন্ন ইউনিয়নের  চেয়ারম্যানগঞ্জ  উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে  ৮জন নারী  উদ্যোক্তাকে  প্রত্যেককে ১৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়