May 3, 2026, 6:50 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় জাতীয় বিজ্ঞান মেলা, ৮ম  বিজ্ঞান অলিম্পিয়াড পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 219
নিউজ আপঃ Monday, January 29, 2024

পটুয়াখালীর কলাপাড়ায  বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে ২ দিন ব্যাপী “বিজ্ঞান মেলা-২০২৩” এর পুরস্কার বিতরণী ও  সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারী) বিকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। মেলায়  স্কুল কলেজের পর্যায়  ১ম স্থান অর্জন করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় , ২য় স্থান অর্জন  করেন পাখি মারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয, তৃতীয় স্থান অর্জন করেন  খেপু পাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ।

কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন কুয়াকাটা খান আবার ডিগ্রী কলেজ, ২য় স্থান অর্জন করেন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ, ৩য় স্থান অর্জন করেন খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র কামিল মাদ্রাসা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান। খেপু পাড়া  সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, কাসেম আলী খান রেসিডেন্টসিয়াল স্কুল প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাফিজ ,  কলাপাড়া প্রেস ক্লাবের  সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া রিপোর্টার্স  সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জনসহ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ।

এ মেলায় মোট ৯টি স্টল অংশ গ্রহন করেন , উক্ত বিজ্ঞান মেলা ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছের (২০২৪ সাল) ২২,২৩ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share