ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার

Reporter
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশিত: 12:43 PM, October 13, 2022
ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা এলাকা থেকে ইয়াবাসহ মোঃ জহিরুল ইসলাম(২৮) এক মাদক কারবাড়ি কে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ ।

 

বুধবার (১২ অক্টবর) বিকাল ৫ টা ৪০ মিনিটে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর হতে আসামী কে গ্রেফতার করা হয় ।

 

গ্রেফতার কৃত আসামী মো. জহিরুল ইসলাম জেলার্ কালুখালী থানার মাজবাড়ী ইউনিয়নের মোঃ তরিকুল ইসলামের ছেলে ।

 

বালিয়াকান্দি থানা পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র)মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় ফোর্সসহ জেলার বালিয়াকান্দি থানাধীন ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর সাকিনস্থ মোঃ আহাম্মদ আলীর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী কে ৪৮ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় ।যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪শত টাকা।

গ্রেফতার কৃত আসামী মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।