May 7, 2026, 3:17 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আড়ানী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ৪ ও সংরক্ষিত ১০ কাউন্সিলর ২৯

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহী 345
নিউজ আপঃ Sunday, December 20, 2020

রাজশাহীর বাঘা উপজেলার আগামী (১৬ জানুয়ারী) -২০২১ আড়ানী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার শেষ দিনে (২০ ডিসেম্বর) আ,লীগ ও বিএনপির দলীয় মনোনীত দুই প্রার্থীসহ মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আরও দুই প্রার্থী।
রবিবার সকালে নিজ নিজ সমর্থন নিয়ে উৎসবমৃখর পরিবেশে তারা মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে ৪ প্রার্থীরা হলেন,বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আড়ানী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক। আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী আড়ানী পৌর আ’লীগের সভাপতি শহিদুজ্জামান শাহীদ,বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আড়ানী পৌর আ’লীগের সাংগঠিক সম্পাদক মুক্তার আলী ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি।এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৯জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসার  ও রিটার্নিং অফিসার শাহীন রেজা জানান,মনোনয়ন জমাদানের শেষ দিন ছিল ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানয়ারী। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share