আশুলিয়ায় ডামি নির্বাচন বন্ধে বিএনপি’র লিফলেট বিতরণ

Reporter
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11:30 AM, December 31, 2023
আশুলিয়ায় ডামি নির্বাচন বন্ধে বিএনপি’র লিফলেট বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা জেলার বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র সার্বিক তত্ত্বাবধানে আশুলিয়া থানা বিএনপি নেতা মোঃ রুহুল আমিন ও মোঃ এমারত এর নেতৃত্বে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়েছে । আশুলিয়া এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় তারা সর্বস্তরের জনগণকে একতরফা,অবৈধ, ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানান ।

লিফলেট বিতরণ শেষে বিএনপি নেতা মোঃ রুহুল আমিন বলেন, একতরফা নির্বাচন আমরা মানিনা। বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে।জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের ভোটের পরিবেশ নষ্ট করেছে বলেও জানান তিনি ।