April 5, 2026, 7:28 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আরও ১৫শ’র বেশি রোহিঙ্গাকে নেয়া হচ্ছে ভাষানচরে

অলটাইস নিউজ ডেক্স 338
নিউজ আপঃ Monday, December 28, 2020

দ্বিতীয় দফায় ভাসানচরে স্থানান্তরের উদ্দেশে আরও ১ হাজার ৫শ’র বেশি রোহিঙ্গাকে চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে নেয়া হচ্ছে। র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় দুপুরে উখিয়া কলেজ মাঠ থেকে ৩০টি বাসে করে চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে রোহিঙ্গারা।

এবারের দলটিতে ১ হাজার ৫শ’র বেশি রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে। সেখান থেকে মঙ্গলবার ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হবেন রোহিঙ্গারা। সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ৭০০ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনা থাকলেও, প্রায় ১৫০০ এর বেশি রোহিঙ্গা সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে স্বেচ্ছায় কক্সবাজার থেকে চট্টগ্রামে রওনা হয়েছে। নৌবাহিনীর জাহাজে করে আগামীকাল তারা চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দ্যেশে যাত্রা করবে।

এর আগে, গেল ৪ঠা ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে প্রথম ধাপে ১ হাজার ৬শ ৪২ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। প্রথম দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা এসেছিল টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে।

তাদের একদিন আগে বিভিন্ন ক্যাম্প থেকে গাড়িতে করে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। দ্বিতীয় দফায়ও একইভাবে নেয়া হবে তাদের।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share