February 15, 2026, 6:15 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

অগ্নি নির্বাপনে পরিকল্পিত পদক্ষেপের দাবিতে প্রতিকী ফায়ার হাইড্রেন্ট মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি 117
নিউজ আপঃ Friday, May 5, 2023

অগ্নি নির্বাপনে পরিকল্পিত পদক্ষেপের দাবিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রতিকী ফায়ার হাইড্রেন্ট মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ মে বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখবেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম সম্পাদক মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য হাসানুজ্জামান চৌধুরী প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, যখন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ-এর ঘোষণা দিয়েছেন, তখন সারা বিশে^র অধিকাংশ দেশে ফায়ার হাইড্রেন্টসহ অগ্নিনির্বাপনে পরিকল্পিত বিভিন্ন ব্যবস্থা থাকলেও বাংলাদেশের চট্টগ্রামে অকেজো ১৭৩ টি ফায়ার হাইড্রেন্ট থাকলেও সারাদেশে হাসপাতালে ফায়ার হাইড্রেন্ট ৪%, বিশ^বিদ্যালয়ে ফায়ার হাইড্রেন্ট ০%

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ফায়ার হাইড্রেন্ট ০%, গার্মেন্টস-শিল্প কারখানায় ফায়ার হাইড্রেন্ট ০%, বাণিজ্যিক এলাকায় ফায়ার হাইড্রেন্ট ০%, শিল্প এলাকায় ফায়ার হাইড্রেন্ট ০%, আবাসিক এলাকায় ফায়ার হাইড্রেন্ট ০%, কূটনৈতিক অঞ্চলে ০% এমতবস্থায় অনতিবিলম্বে বাংলাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় ফায়ার হাইড্রেন্ট স্থাপনের পাশাপাশি সক্ষমতার দিক থেকে ফায়ার সার্ভিসকে আরো দৃঢ় করে গড়ে তোলার সাথে সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও কর্তাকে দুর্নীতি থেকে সরে এসে দেশের জন্য নিবেদিত থাকার আহবান রইলো।

নতুনধারার রাজনীতিকগণ এসময় একটি অগ্নিকাণ্ডরোধে করণীয় নিয়ে আরো বলেন, নির্মম অগ্নিকাণ্ডে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোন সময় নিঃস্ব হয়ে যেতে পারে কেবলমাত্র পরিকল্পিত পদক্ষেপের অভাবে। আর তাই আমরা চাই শহর-নগর-গ্রামে পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হোক।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share