June 24, 2026, 3:23 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দূষণে ভারতে এক বছরে মারা গেছে ২৩ লাখের বেশি মানুষ: গবেষণা

ডেস্ক রিপোর্ট 875
নিউজ আপঃ Wednesday, May 18, 2022

দূষণে ভারতে ২০১৯ সালে ২৩ লাখের বেশি মানুষ মারা গেছে বলে একটি গবেষণায় উঠে এসেছে।

বিশ্বখ্যাত জার্নাল ল্যানচেটের গবেষণার বরাতে এ তথ্য জানায় বিবিসি।

গবেষণায় দেখা গেছে, দেশটিতে ২০১৯ সালে প্রায় ১৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে বায়ু দূষণের কারণে। আর পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যুর কারণ পানি দূষণ।

ল্যানচেটের দূষণ ও স্বাস্থ্য বিষয়ক এ গবেষণা প্রতিবেদনে বলা হয়, দূষণের কারণে বিশ্বে ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

গবেষণা আরও বলছে, প্রতিবছর ভারতে বায়ু দূষণে দশ লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

২০১৯ সালে বিশ্বজুড়ে শুধু বায়ু দূষণে মৃত্যু হয়েছে ৬৭ লাখ মানুষের। আর পানি দূষণের কারণে ১৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

বায়ু ও বিষাক্ত বর্জ্যের দূষণে পরিবেশ দূষিত হয়ে ২০১৫ সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে আনুমানিক ৯০ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এরপরও পরিবেশ দূষণ পরিস্থিতির অবনতি ঘটছে।

গবেষণায় দেখা গেছে, দূষণ সংক্রান্ত মৃত্যুগুলোর ৯০ শতাংশ হয়েছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। ভারত রয়েছে এ তালিকার শীর্ষে। দেশটিতে মৃত্যু হয়েছে ২৩ লাখ মানুষের। এর পর রয়েছে চীন। দেশটিতে মারা গেছে ২১ লাখ মানুষ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share