May 3, 2026, 9:11 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ক্ষেপণাস্ত্র হামলায় ২৭০ ‘জাতীয়তাবাদী’ নিহত: রাশিয়া

ডেস্ক রিপোর্ট 692
নিউজ আপঃ Wednesday, May 18, 2022

রুশ বাহিনী ইউক্রেনে ২৭০ জনের বেশি জাতীয়তাবাদীকে হত্যা করেছে এবং ইউক্রেনের সামরিক বাহিনীর সম্পদ ধ্বংস করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি এম৭৭৭ হাউইটজারের একটি ব্যাটারিও আছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকোভ বলেন, উচ্চ-নির্ভূল বায়ুচালিত দুইটি ক্ষেপণাস্ত্র কমান্ড পোস্টে আঘাত হেনেছে। এর মধ্যে দোনেস্কে সোলেদারের কাছে একটি আঞ্চলিক প্রতিরক্ষা সদর দপ্তরও আছে।

রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর সরঞ্জাম ও সেনা রয়েছে এমন ৩১টি স্থাপনায় তারা হামলা চালিয়েছে। যার মধ্যে ইউরোপের দেশগুলো থেকে আসা ভাড়াটেরা আছে।

ইগোর কনাশেনকোভ বলেন, হামলার ফলে ২৭০ জনের বেশি জাতীয়তাবাদী নিহত হয়েছে এবং ৫৪ টুকরো সামরিক সরঞ্জাম নিষ্ক্রিয় হয়েছে।

এছাড়া তিনি জানান, আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনের ১৭২টি বিমান, ১২৫টি হেলিকপ্টার, ৯২৭টি চালকহীন আকাশযান, ৩১১টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৩ হাজার ১৩৯টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান, ৩৮৯টি মাল্টিপল রকেট লঞ্চার, ১ হাজার ৫৪৮টি ফিল্ড আর্টিলারি বন্দুক এবং মর্টার এবং ২ হাজার ৯৯৭টি বিশেষ সামরিক মটর যান ধ্বংস হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share