March 14, 2026, 7:33 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কালুখালিতে জামান পরিবহনের চাপায় কৃষকের মৃত্যু

এ কে আজাদ  রাজবাড়ী 264
নিউজ আপঃ Saturday, March 19, 2022

রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর গড়িয়ানা এলাকায় যাত্রাবাহী বাস  জামান পরিবহনের চাপায় নগেন্দ্রনাথ প্রামাণিক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নগেন্দ্রনাথ মদাপুর ইউনিয়নের গড়িয়ানা এলাকার উপেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে।

নিহতের কাকাতো ভাই যুগল চন্দ্র প্রামাণিক জানান, নগেন্দ্রনাথ মাঠ থেকে মটরশুঁটি মাথায় নিয়ে বাড়িতে ফিরছিলেন। গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী জামান পরিবহনের একটি যাত্রাবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, জামান পরিবহনের ঘাতক বাসটিকে (রাজবাড়ী-ব-১১-০০৭৫) জব্দ করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। নিহত কৃষকের লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share