April 11, 2026, 3:17 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে রোটারী ক্লাবের উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে আহার বিতরণ

প্রতিবেদকের নাম 518
নিউজ আপঃ Thursday, July 2, 2020

আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী প্রতিনিধিঃ আন্তর্জাতিক সেবামুলক সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ এর তত্বাবধানে দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মধ্যে আহার বিতরণ কার্যক্রম “আহার প্রতিদিন” শুরু হয়েছে। এ উপলক্ষে রোটারী ক্লাব অব রাজবাড়ী চন্দনার উদ্যোগে বুধবার (১ জুলাই) দুপুরে রাজবাড়ী শহরের রেলওয়ে শহীদ খুশী ময়দান সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে আহার বিতরণ করা হয়।চলমান করবে এ কার্যক্রম। এসময় রোটারী কাব অব রাজবাড়ী চন্দনার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. গণেশ নারায়ণ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রাজবাড়ী প্রেসকাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক, রোটারী কাব অব রাজবাড়ী চন্দনার বর্তমান সভাপতি গণেশ মিত্র, সাধারণ সম্পাদক এ্যাড. আহসান হাবিব নিউটন, প্রাক্তন সভাপতি এ্যাড. উজির আলী সেখ, এ্যাড.মোস্তফা কবীর,রোটারীয়ান জয়দেব কর্মকার ও এ্যাড. অনুপ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১ জুলাই থেকে ২০২০-২১ রোটারী বর্ষ শুরু হয়েছে। নতুন রোটারী বর্ষে রোটারী ক্লাব অব রাজবাড়ী চন্দনার সভাপতি হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী গণেশ মিত্র এবং সাধারণ সম্পাদক হিসেবে এ্যাড. আহসান হাবিব নিউটন দায়িত্ব গ্রহণ করেছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share