June 24, 2026, 1:42 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গ্রীষ্মকালীন ছুটিতে জবি ; খোলা থাকবে হল,বন্ধ হবে না চলমান পরীক্ষা

জবি প্রতিনিধি 885
নিউজ আপঃ Tuesday, May 31, 2022

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ৫ জুন রবিবার থেকে ৯জুন বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অবশ্য কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে এবং চলমান পরীক্ষা কার্যক্রমও চালু থাকবে বলে জানিয়েছে।

গতকাল সোমবার (৩০মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি থাকলেও খোলা থাকবে সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ। এবারের ছুটি ৫দিন হলেও শুক্রবার ও শনিবারের সরকারি ছুটি মিলিয়ে ৭দিন বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ-আল-মাসুদ মুঠোফোনে জানান, ক্লাস বন্ধ থাকলে পরিবহন বন্ধ থাকবে এরপরেও উপাচার্য মহোদয় যদি কোন নির্দেশনা দেন তাহলে পরিবহন নিয়ে সে অনুযায়ী সিদ্ধান্ত হবে।

হল খোলা থাকবে কী না এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে হল খোলা রাখা হবে। যেহেতু অনেক বিভাগে গ্রীষ্মকালীন ছুটিতে পরীক্ষা চলমান থাকবে। সেদিক বিবেচনায় রেখে হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরো জানান, বেশিরভাগ স্টাফ থাকবে না দারোয়ান থাকবে আর ক্যান্টিন খোলা থাকবে। আজ থেকে নির্দেশনা দেওয়ার জন্য শিক্ষার্থীদের সাথে প্রতি ফ্লোরে ফ্লোরে বসবো, তাদের সাথে কথা বলবো, কিভাবে সুন্দরভাবে এই ক’দিন সব পরিচালনা করা যায় সে বিষয়ে আলোচনা করবো।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share