February 15, 2026, 4:30 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীর সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সাথে

এ কে আজাদ  রাজবাড়ী 229
নিউজ আপঃ Saturday, January 15, 2022

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খানের সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ই জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান বক্তব্য কালে বলেন, যোগদানের পর শুনেছি এই জেলার গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। তাই আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমার ফোন নাম্বার ২৪ ঘন্টা খোলা থাকবে। আপনাদের ফোনের গুরুত্ব দেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, আপনাদের সাথে নিয়ে  এ জেলার সবধরণের সেবার মানোন্নয়নের গতিকে আরো বেগবান করার আপ্রাণ চেষ্টা করবো । মুক্তিযুদ্ধে রাজবাড়ী জেলার অবদান এবং সাংস্কৃতিক নগরী হিসেবে রাজবাড়ীকে বেশি করে তুলে ধরার জন্য  সাংবাদিকদের অনুরোধ করেন।
মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমানসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে নবাগত জেলা প্রশাসককে রাজবাড়ী প্রেসক্লাব ও রাজবাড়ী রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুই সংগঠনের নেতারা।
নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ীতে ২৩তম জেলা প্রশাসক হিসেবে ১৩ জানুয়ারি রাজবাড়ীর দায়িত্ব গ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share