March 7, 2026, 4:35 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা লেগে প্রান হারালেন মোটরসাইকেল আরোহী 

 আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ 263
নিউজ আপঃ Saturday, January 22, 2022

ডিজেল নিতে দাঁড়িয়ে থাকা শ্যালোচালিত ট্রলিতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কা লেগে মোঃ ইব্রাহিম খলিল (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ-কাঁচদহ সড়কের ভাউজের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইব্রাহিম খলিল উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুড়ার গ্রামের আবু তাহেরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভুতী ভূষণ রায়।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ইব্রাহিম আরও দুই আরোহী নিয়ে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহগামী রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। পথে ভাউজের মোড় নামক বাজারে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি শ্যালো মেশিনের ট্রলিকে ধাক্কা দেয়। এতে ইব্রাহিমসহ সবাই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় সাজেদুর রহমান (৩৫) ও আরিফুর রহমান (৩০) নামের দুই যুবক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share