April 13, 2026, 10:28 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কুয়াকাটায় উদ্ধার হওয়া চার শিশুকে অভিভাবকদের কাছে হস্তান্তর

প্রতিবেদকের নাম 460
নিউজ আপঃ Saturday, June 27, 2020

ফরিদ উদ্দিনবিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২৭জুন।। পরিবারকে না বলে আজানার পথে বেড়িয়ে পড়া স্কুল-মাদরাসা পড়–য়া চার শিক্ষার্থীকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো সুমাইয়া (১৩), তাসিব হোসেন (১৩), ইয়াসিন (১৬) ও ইব্রাহিম (১৬)। মহিপুর থানা পুলিশ শুক্রবার শেষ বিকালে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সন্তানদের ফিরে পেয়ে খুশি অভিভাবকরা। পুলিশের এই আন্তরিকতায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা সৈকতে থেকে টহলরত পুলিশ ওই চর জন শিশুকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ জুন সকাল ১০ টায় উদ্ধারকৃত শিশু সুমাইয়া নানির লকার ভেঙ্গে টাকা নিয়ে প্রতিবেশী তাসিবকে নিয়ে বেড়িয়ে পড়ে অজনার পথে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ওইদিন রাতেই তারা শরীয়তপুরগামী লঞ্চে উঠে। এসময় লঞ্চে ইয়াসিন ও ইব্রাহিমের সাথে তাদের সখ্যতাসহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পুনরায় ঢাকা ঘুরে এ চার শিশু লঞ্চযোগে বরিশাল হয়ে কুয়াকাটায় এসে উপস্থিত হয়। আশ্রয় নেয় একটি আবাসিক হোটেলে। টাকা শেষ হয়ে গেলে খাবারসহ যাতায়াতের টাকা সংগ্রহের জন্য তারা মোবাইলসহ ট্যাব বিক্রি করতে গিয়ে টহল পুলিশের নজরদারিতে আসে। টহল পুলিশের আন্তরিকতায় শিশুরা এসময় সত্য ঘটনা খুলে বলে। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া কিশোর-কিশোরীদের শুক্রবার বিকালে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
###


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share