March 7, 2026, 4:31 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় গাছের নিচে চাপা পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 264
নিউজ আপঃ Thursday, February 10, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় গাছের নিচে চাপা পড়ে সুরাইয়া (৮) নামের প্রথম শ্রেণির  পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু সুরাইয়া পার্শ্ববর্তী আমতলী উপজেলার কাউনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। আমতলি কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া এক সপ্তাহ আগে রসুলপুর গ্রামের নানা রহিম ভদ্রের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ওই বাড়ির সামনের রাস্তা থেকে একটি রেন্টি গাছ টমটমে তুলতে ছিলো শ্রমিকরা।  এসময় গাছটি ছিটকে রাস্তার পাশে দাড়ানো সুরাইয়ার ঘাড় ও মাথায় আঘাত লাগে। এসময় গাছের প্রচন্ড  আঘাতে রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে ভর্র্তি করা হলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার  মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়।

কলাপাড়া থানার ওসি জসিম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share