March 13, 2026, 4:09 am
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ঘরোয়া পরিবেশে মিথিলা-সৃজিতের বিয়ে সম্পন্ন

প্রতিবেদকের নাম 511
নিউজ আপঃ Monday, December 9, 2019

সোনাই নিউজ:বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয় বলে সংবাদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো।

ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাইবোন এবং সৃজিতের পরিবারের মানুষজন। আরও ছিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু, তার সবাই চলচ্চিত্রের খুব পরিচিত মুখ।

মিথিলা জানিয়েছেন, শনিবার মধুচন্দ্রিমায় তারা সুইজারল্যান্ড যাচ্ছেন। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন করবেন। সব মিলিয়ে সুইজারল্যান্ডে এক সপ্তাহ থাকবেন তারা।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি। এখানে বিয়ের পোশাকে দেখা যাচ্ছে সৃজিত ও মিথিলাকে। লাল জামদানি শাড়িতে বউ সেজেছেন মিথিলা। আর সৃজিত পরেছেন কালো পায়জামা ও পাঞ্জাবি, তার ওপরে লাল জহরকোট।

ছবিটি প্রকাশ হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। তাদের ভক্তরা ছবিটি শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছে।

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে। অন্যদিকে সৃজিতের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ ছিল সিঙ্গেল।

মিথিলা এখন ব্র্যাকে কর্মরত আছেন। তিনি ব্র্যাকের আরলি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগের প্রধান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share