April 3, 2026, 8:12 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

১৬ মে থেকে ১১০ টাকায় সয়াবিন তেল দেবে টিসিবি

ডেস্ক রিপোর্ট 218
নিউজ আপঃ Thursday, May 12, 2022

সোমবার (১৬ মে) থেকে ১১০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে সয়াবিন তেলের সঙ্গে থাকছে মসুর ডাল, চিনি ও ছোলা।

বুধবার (১১ মে) টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান জানিয়েছেন, আগের দরেই এসব পণ্য বিক্রি করা হবে। সে অনুযায়ী ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি এবং ৬৫ টাকা কেজি দরে ছোলা বিক্রি করা হবে।

টিসিবি জানায়, আগামী সোমবার থেকে বিক্রি করবে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি। এছাড়া ছোলাও বিক্রি করা হবে। এসব অবিক্রিত ছোলা রমজানে বিক্রি করা যায়নি। ডিলারদের নামে এবার ছোলাও বরাদ্দ দেওয়া হবে। তবে যেসব ক্রেতা আগ্রহ ভরে ছোলা কিনতে চাইবেন, তাদের কাছেই ছোলা বিক্রি করা হবে বলে নিশ্চিত করেছেন টিসিবির চেয়ারম্যান।

টিসিবি আরও জানায়, নিম্নআয়ের মানুষের জন্য এ বছর ১১তম বার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। চলতি অর্থবছরের প্রতি মাসেই পণ্য বিক্রি করেছে টিসিবি। ঈদের আগে ২৪ এপ্রিল থেকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে।

একজন ক্রেতা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে সর্বোচ্চ দুই কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী জুনেই কার্ডের মাধ্যমে সারা দেশে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। সে কার্যক্রমও চলছে।’


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share