April 11, 2026, 9:51 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করলেন পায়রা উড়িয়ে

প্রতিবেদকের নাম 585
নিউজ আপঃ Friday, December 20, 2019

সোনাই ডেক্স: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চের পাশে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।

এসময় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সাদা পায়রা উড়িয়ে দেন। আর পাশেই আলাদা মঞ্চে শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। প্রধানমন্ত্রীসহ অন্য নেতাকর্মী ও অতিথিরাও এতে সুর মেলান।

এদিকে সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে আসা কাউন্সিলর, ডেলিগেট ও নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন।

দলের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীজুড়েই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল আটটা থেকেই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করতে থাকেন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

সম্মেলনস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেটের মধ্যে চারটি গেট সকাল থেকে খুলে দেয়া হয়। এই চারটি গেট দিয়ে সকাল থেকে সম্মেলনস্থলে প্রবেশ করেন নেতাকর্মীরা। ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন শেখ হাসিনা।

সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। পোস্টার, ব্যানার, ফেস্টুন, তোরণ, আলোকসজ্জায় ঝলমল করছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় সাত হাজার কাউন্সিলর এবং ১৫ হাজার ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথি অংশ নিয়েছেন। ২৮টি এলইডি পর্দায় দেখানো হচ্ছে সম্মেলনের পুরো অনুষ্ঠান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share