April 13, 2026, 11:41 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীর শহর রক্ষা বেড়িবাঁধের ঝুকিপূর্ণ স্থান পরিদর্শন করলেন এমপি কাজী কেরামত আলী।

প্রতিবেদকের নাম 234
নিউজ আপঃ Thursday, July 23, 2020

আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীতে পদ্মা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৪ সেন্টিমিটার কমলেও তা এখনো বিপদ সিমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের এলাকা গুলো এখনো বন্যার পানিতে নিমজ্জিত। এতে প্রায় ৯ হাজার পরিবার পানি বন্দি হয়ে পরেছে। এরই মাঝে জেলা সদর, পাংশা, গোয়ালন্দ ও কালুখালী এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। তবে সবচেয়ে বিপদ জনক অবস্থা দেখা দিয়ে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি এলাকায়। ৪০ মিটার এলাকা ঝুকিপূর্ণ হয়ে গেছে। ফলে এলাকাবাসীর মধ্যে অতংকের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জরূরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। বৃহস্পতিবার ঝুকিপূর্ণ ওই এলাকা পরিদর্শন করেছেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এদিকে, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাঠুরিয়া, চরমৌকুড়ি ও আমবাড়িয়া গ্রামের পানি বন্দি পরিবার গুলো একই ইউনিয়নের মুন্সি বেলায়েত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা গবাদী পশু ও নিয়ে এসেছেন। ফলে সেখানে গাদাগাদি করে পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share