April 6, 2026, 4:50 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে মাদক সেবন না করার শপথ নিলো ৫০ পরিবহন শ্রমিক

আনোয়ারুল ইসলাম রাজবাড়ী  প্রতিনিধি  421
নিউজ আপঃ Tuesday, June 8, 2021

“মুজিববর্ষের অঙ্গিকার তামাক ও ধুমপান করবই পরিহার” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে ধুমপানসহ সকল প্রকার মাদক সেবন না করার শপথ গ্রহন করেছে ৫০ জন পরিবহন শ্রমিক।

সোমবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ শপথ গ্রহন ও তাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করা হয়।

এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর  জেলা প্রশাসক দিলসাদ বেগম।  বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তৃতা করেন  সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউনা নাহিদ।

পরে জেলার ৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে দুধ, ডিম ও মুরগির মাংস বিতরন করা হয়। এর আগে ওই পরিবহন শ্রমিকদের মাদক না করার শপথ বাক্য পাঠ করান রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share