February 12, 2026, 1:16 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মানুষ চেষ্টা করলে পরিবেশ বদলে দিতে পারে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী ব্যুরো 239
নিউজ আপঃ Sunday, February 27, 2022

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম বলেছেন, পরিকল্পনা মাফিক কাজ করলে মানুষ অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছতে পারে। কোনো প্রতিকূলতা বাঁধা হতে পারে না। তিনি বলেন, যে বরেন্দ্র অঞ্চলে এক সময় কোনো ফসল হতো না, আজ সেখানে ফলের বাগান হচ্ছে।
বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। সেখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বরেন্দ্র অঞ্চলের পরিবেশ বদলেছে। মানুষ চেষ্টা করলে পরিবেশ বদলে দিতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সৃজিত বাগানে সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা নিয়ে কাজ করলে যে উন্নতি করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দূরদর্শী পরিকল্পনার কারণে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের আগে অনেক দেশ স্বাধীন হয়েছে কিন্তু তা করে দেখাতে পারেনি। শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে উন্নতি হবেই।
শাহারিয়ার আলম বলেন, আমাদের মাটি সীমিত, আমাদের খনিজ সম্পদ সীমিত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো আমাদের তেল-গ্যাস নেই, খনিজ সম্পদ নেই। কিন্তু আমাদের আছে উর্বর ভূমি। ছাগলে না খেলে, মানুষে না কাঁটলে যে মাটিতে বীজ ফেলে রাখলেই গাছ হয়।
এসময় তিনি বনায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশ কে ঠিক রাখতে হলে বনায়ন করতে হবে। ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বনায়ন কর্মসূচি গ্রহণ করেছিল। এখন আরও সুযোগ বৃদ্ধি পাচ্ছে। নতুন করে রাস্তা তৈরি
হচ্ছে। রাস্তার পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে। সুতরাং নতুন করে গাছ লাগানোর সুযোগ বাড়ছে।
তিনি উপকোরভোগীদের উদ্দেশে বলেন, আপনাদের দেখে এখন অন্যরা অনুপ্রাণিত হবে। এসময় প্রতিমন্ত্রী সামাজিক বনায়নে ভূমিকা রাখার জন্য বন বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সকলকে সামাজিক বনায়নে সহযোগিতার আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী বাঘা ও চারঘাট উপজেলার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সৃজিত বাগানে সম্পৃক্ত ১১৯ জন উপকারভোগীর হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন। উপকারভোগীদের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৩৮ জন মহিলা। উপকারভোগীরা এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. লায়েব উদ্দীন লাভলু, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্, বগুড়া
সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসন ও বাঘা সামাজিক বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share